আমার কথা

আসুন আসুন, ভালো আছেন তো?

আমি চমক হাসান। জন্ম এবং বেড়ে ওঠা কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া করেছি সেখানেই। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ কৌশলে স্নাতক শেষ করেছি। আর তারপর তড়িৎকৌশলে পিএইচডি করেছি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা থেকে ।

প্রচণ্ড ভালোবাসি গণিত। ভালোবাসাটুকু মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য গণিতের রঙ্গে নামে একটি ভিডিও সিরিজ শুরু করি ২০১২ এর জানুয়ারিতে। গণিত শেখানোর থেকে সেখানে বেশি গুরুত্বপূর্ণ ছিল গণিতের আনন্দটুকু ভাগ করে নেয়া। এরপর চটপট গণিত নামে আরও একটা সিরিজ শুরু করি, এটা মূলত প্রশ্নোত্তর ধরনের একটা ব্যাপার। গণিত নিয়ে কারও কোন প্রশ্ন থাকলে আমাকে জানায়। আমি উত্তর দেয়ার চেষ্টা করি। আপনিও প্রশ্ন করতে পারেন hasanchamok@yahoo.com এ ইমেইল পাঠিয়ে অথবা www.facebook.com/chamok.hasan এ মেসেজ পাঠিয়ে।

শিক্ষক.কম ওয়েবসাইটে ক্যালকুলাসের অ-আ-ক-খ  নামে একটি কোর্স নেয়া শুরু করেছিলাম। শেষ হয় নি কোর্সটি। তবে যারা ক্যালকুলাস ব্যাপারটা কী সেটা গভীর থেকে বুঝতে চান তারা দেখে ফেলতে পারেন ভিডিওগুলো। সেই কোর্সের লিঙ্ক :ক্যালকুলাসের অ-আ-ক-খ

সম্প্রতি ফেসবুকে লাইভে গণিত শেখানোর একটা উদ্যোগ নিয়েছি। আগ্রহীরা সেখানে যোগ দিতে পারেন। কবে কখন লাইভে আসি সেটা দু’তিনদিন আগে জানিয়ে দিই আমার পেজে। আমার ফেসবুক পেজে যেতে ক্লিক করতে পারেন এখানে

একটু আধটু লেখালিখি করি, মূলত গণিত এবং বিজ্ঞান বিষয়ে। ২০১২ তে প্রকাশিত হয় আমার লেখা বিজ্ঞান বিষয়ক অনুবাদ গ্রন্থ ‘গল্পে জল্পে জেনেটিক্স‘। ২০১৫ এর একুশে বইমেলায় আমার গণিত বিষয়ক বই ‘গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত‘ প্রকাশিত হয়। দারুণ সাড়া ফেলেছিল বইটি, ছিল বেস্টসেলার তালিকায়। বইটি অনলাইনে কেনা যাবে রকমারি.কম থেকে।  ২০১৮ তে আমার গণিত বিষয়ক দ্বিতীয় বই অঙ্ক ভাইয়া প্রকাশিত হয়। এটিও রকমারি থেকে পাওয়া যাবে। আমার লেখালিখিগুলো সম্বন্ধে আরও জানতে যেতে পারেন এই লিঙ্কে: আমার লেখালিখি

আমার গণিত বিষয়ক কাজগুলো নিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিক ‘প্রথম আলো’তে  একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেটি পড়তে পারেন এখান থেকেUntitled

ডয়েচে ভেলেতে প্রকাশিত রিপোর্ট

জার্মানির রেডিও ডয়েচে ভেলে’তে আমার অডিও সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অডিও সাক্ষাৎকারটিও সেখানে শোনা যাবে। নিচে সেটির লিঙ্ক দিচ্ছি-

ডয়েচে ভেলেতে প্রকাশিত রিপোর্ট ও অডিও সাক্ষাৎকার

কিছুদিন আগে প্রথম আলোতে অনলাইন শিক্ষার উপরে একটি লেখা ছাপা হয়েছিল যেখানে আমার কথাও বলা হয়েছিল। সেটার লিঙ্ক পাওয়া যাবে এখানে :প্রথম আলোতে এ প্রকাশিত আর্টিকেলে গণিতের রঙ্গে ।

এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান Young Nite এ সরাসরি সাক্ষাৎকারে কথা বলেছিলাম নিজের কাজগুলো নিয়ে। সেটি দেখা যাবে নিচের ভিডিওতে-

বাংলাভিশনে দিন প্রতিদিন অনুষ্ঠানেও কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে গণিতের সূত্র দিয়ে জীবনের কথা বলেছিলাম। সেটি দেখা যাবে এখানে
বাংলাভিশন দিন প্রতিদিন অনুষ্ঠানে চমক হাসান

গণিতের পাশাপাশি ভালোবাসি গান। মনের খোরাক যোগাতে শখের বশে গান লিখি, সুর করি, গাই। শুদ্ধ সুরের থেকেও আবেগকে অনেক জরুরী মনে হয় আমার । তাই যা কিছু গাই, অনুভব করে গাই। আমার গানগুলো পাওয়া যাবে নিচের লিঙ্কে – আমার গান

chamok_guitar

দৈনিক ‘প্রথম আলো’তে আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন গানের চমক