গণিতের ভিডিও

গণিত আমার ভালোবাসা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে স্বেচ্ছাসেবক হিসাবে প্রশ্নপত্র প্রণয়নকারী এবং এক্সাম কন্ট্রোলার হিসাবে দায়িত্ব পালন করেছি বেশ কিছুদিন। জাতীয় গণিত ক্যাম্পে ক্লাস নিয়েছি। সারাদেশে এখন গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ‘সংখ্যা ভ্রমণ’ হয়, যেখানে গণিতের আনন্দময় বিষয়গুলোনিয়ে মজা করে বোঝানো হয়। সুব্রত দেবনাথ, অভীক রায়, সৌমিত্র চক্রবর্তী এবং আমি ছিলাম এই উদ্যোগের প্রতিষ্ঠাতা সদস্য।
এছাড়া ‘উদ্ভাস’ এ বহুদিন গণিত শিক্ষক হিসেবে পড়িয়েছি, ভালোবাসার টানে।

গণিতের মতো এত অসাধারণ একটা বিষয়কে আমাদের দেশের ছেলেমেয়েরা ভয় পায়, এটা মেনে নেওয়ার মতো না। ওরা শিক্ষকদেরকে প্রশ্ন করতে ভয় পায়, নিজের মতো করে অঙ্ক করলে পরীক্ষায় মার্ক দেন না অনেকেই। ফলে কৌতুহলী মনটা দমে যায় শুরুতেই। আমি চাই এই কৌতুহলী মনগুলো প্রশ্ন করুক নির্ভয়ে , চিন্তা করুক নিজের মতো করে।

youtubeগণিতের সৌন্দর্য এবং গণিতের মজাটুকু ধরিয়ে দেয়ার জন্য আমার প্রচেষ্টা ভিডিও সিরিজ ‘গণিতের রঙ্গে‘।

আর গণিতের যেকোনো প্রশ্ন আমাকে করা হলে আমার যতটুকু জ্ঞান তার মধ্যে যদি বিষয়টা থাকে আমি চেষ্টা করব বোঝানোর। সেই চিন্তা থেকে আমার আরেকটি প্রচেষ্টা ভিডিও সিরিজ ‘চটপট গণিত‘।

এছাড়া শিক্ষক.কম ওয়েবসাইটে নিয়মিত ক্যালকুলাসের কোর্স নিচ্ছি। সেই কোর্সের লিঙ্ক: ক্যালকুলাসের অ-আ-ক-খ।

সম্প্রতি ফেসবুক লাইভে গণিত শেখানো শুরু করেছি, সেটা সম্পর্কে আরো জানা যাবে এই পৃষ্ঠায় গিয়ে- গণিতের গপ্পো