স্ত্রী ফিরোজা বহ্নি এবং কন্যা বিনীতা বর্ণমালাকে নিয়ে আমি থাকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারিটা শহরে। এখানে গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসেবে কাজ করছি বোস্টন সায়েন্টিফিক করপোরেশনে। অবসর কাটাই পরিবারের সাথে ঘোরাঘুরি করে, বই পড়ে, গণিতের সমস্যা সমাধান করে আর গান বেঁধে। এই যে, পরবাসে এই আমার ছোট্ট পরিবার। এটা ২০১৮ এর এপ্রিলে এখানে বৈশাখ উদযাপনের পরে তোলা।

আমাকে আপনার মন্তব্য বা পরামর্শ জানাতে পারেন hasanchamok@yahoo.com এই ঠিকানায় ই-মেইল করে অথবা ফেসবুকে আমার পেইজ এ (www.facebook.com/chamok.hasan) মেসেজ পাঠিয়ে। দুটো ইউটিউব চ্যানেল রয়েছে- একটা গানের আরেকটা গণিতের। সেগুলোতে সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিত আপডেট পেতে চাইলে।
