আমার কথা
আসুন আসুন, ভালো আছেন তো?
আমি চমক হাসান। জন্ম এবং বেড়ে ওঠা কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া করেছি সেখানেই। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ কৌশলে স্নাতক শেষ করে এখন পি এইচ ডি-র জন্য পড়ালেখা এবং গবেষণা করছি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে ।
প্রচণ্ড ভালোবাসি গণিত। ভালোবাসাটুকু মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য গণিতের রঙ্গে নামে একটি ভিডিও সিরিজ শুরু করি ২০১২ এর জানুয়ারিতে। গণিত শেখানোর থেকে সেখানে বেশি গুরুত্বপূর্ণ ছিল গণিতের আনন্দটুকু ভাগ করে নেয়া। এরপর চটপট গণিত নামে আরও একটা সিরিজ শুরু করি, এটা মূলত প্রশ্নোত্তর ধরনের একটা ব্যাপার। গণিত নিয়ে কারও কোন প্রশ্ন থাকলে আমাকে জানায়। আমি উত্তর দেয়ার চেষ্টা করি।
আপনিও প্রশ্ন করতে পারেন hasanchamok@yahoo.com এ ইমেইল পাঠিয়ে অথবা www.facebook.com/chamok.hasan এ মেসেজ পাঠিয়ে।
আমার গণিতের ভিডিওগুলো পাওয়া যাবে নিচের লিঙ্কগুলোতে-
গণিতের রঙ্গে
চটপট গণিত
সম্প্রতি শিক্ষক.কম ওয়েবসাইটে ক্যালকুলাসের অ-আ-ক-খ নামে একটি কোর্স নেয়া শুরু করেছি। সেই কোর্সের লিঙ্ক :ক্যালকুলাসের অ-আ-ক-খ
আর ভালোবাসি গান। মনের খোরাক যোগাতে শখের বশে গান লিখি, সুর করি, গাই। শুদ্ধ সুরের থেকেও আবেগকে অনেক জরুরী মনে হয় আমার । তাই যা কিছু গাই, অনুভব করে গাই। আমার গানগুলো পাওয়া যাবে নিচের লিঙ্কে –
আমার গান
একটু আধটু লেখালিখি করি, মূলত গণিত এবং বিজ্ঞান বিষয়ে। ২০১২ এর একুশে বইমেলায় একটি রূপান্তর গ্রন্থ বেরিয়েছে ‘গল্পে জল্পে জেনেটিক্স’ নামে। আমার লেখালিখিগুলো সম্বন্ধে আরও জানতে যেতে পারেন এই লিঙ্কে:
আমার লেখালিখি
কিছুদিন আগে একটি অনলাইন সাক্ষাৎকারে নিজের কিছু চিন্তার কথা বলেছিলাম। সেটার লিঙ্ক পাওয়া যাবে এখানে :

বাংলানিউজ24 এ প্রকাশিত আমার সাক্ষাৎকার
