মঞ্চে হাসি-ঠাট্টা, অভিনয় করতে অনেক মজা পাই। এখানে তেমন কিছু মজার পারফরম্যান্স এর ভিডিও আছে।
বিটিভির একদিন :
[youtube http://www.youtube.com/watch?v=xSlTIsZl52o?rel=0&w=420&h=315]
সাউথ ক্যারোলাইনাতে বাংলাদেশী কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য এই ভিডিওটা বানানো হয়েছিল। এক সময় বিটিভিতে অনেক জনপ্রিয় অনুষ্ঠান হত, সেই অনুষ্ঠানগুলোর স্মৃতি মানুষের মনে ফিরিয়ে আনতে এটা করা হয়েছিল। পরিচালক ছিলেন নাজমুস সাকিব ভাই। সহ পরিচালক ছিল বন্ধু সাবিহ ওমর। আমি অভিনয় করেছি এবং এডিটিং করেছি। শেষে ‘ইত্যাদি’ করার পরিকল্পনা এবং হানিফ সংকেত সাজার দায়িত্ব নিজের ঘাড়েই তুলে নিই। ইত্যাদির শেষে ডাবিংটাও নিজেই করেছিলাম। এই অংশটা করে অনেক মজা পেয়েছিলাম।
প্যারোডি : ছাইড়া দে মা কাইন্দা বাঁচি বুয়েটে পড়ব না
কথা, সুর: চমক হাসান
[youtube http://www.youtube.com/watch?v=cYsL02WKQRQ?rel=0&w=420&h=315]
বুয়েটে তখন সবে ভর্তি হয়েছি। নতুন হলে এসে উঠছি, লেখাপড়ার চাপ, নতুন পরিবেশ- সব মিলিয়ে খুব কষ্টে কাটছিল দিন। সেই সময়ের কষ্ট নিয়ে এই গানটা করেছিলাম। ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে প্রতি বছর একটা উৎসব হয় – ইলেক্ট্রিক্যাল ডে। সেখানে এই প্যারোডি গানটি করেছিলাম।
